
রাশেদা আক্তার ঃঃ প্রথম আলোর সিনিয়ার সাংবাদিক রোজিনা ইসলাম কে স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম আর দুর্নীতির তথ্য সংগ্রহকালীন সময়ে রোজিনা ইসলামকে শারিরীক নির্যাতন ও মামলায় জড়িয়ে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন শাহপরান (রহঃ)প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে ক্লাব সভাাপতি জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক পারভেজ আহমদ রাজু, সাংবাদিক তোফায়েল আহমদ, মামুন চৌধুরী, আতিকুল ইসলাম আতিক, রাশিদা বেগম, তাওহীদুল ইসলাম ফাহিম, সিদ্দিকুর রহমান মুন্না,ফাহিমা বেগম, রিপি আক্ততার মিতু সহ সকল প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন আমরা রোজিনা আক্তারের মতো একজন সৎ সাংবাদিক কে হেনস্থা আর গ্রেফতার, মিথ্যা মামলায় হয়রানি দেশের সাংবাদিক সমাজকে হয়রানীর আগাম প্রস্তুতি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অনতি বিলম্বে নিঃ শর্ত মুক্তির দাবী জানাই। যদি অন্য কোন টালবাহানা করা হয় তাহলে সাংবাদিকের কলম থেকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।