
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সারা দেশের মত সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সারীঘাট উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল ঐতিহাসিক ৭ই মার্চ । দিনের কর্মসূচি হিসেবে সকাল ১০.৩০ মিনিটের সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বদিউল আলম এর নেতৃত্বে সকল শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির অভিভাভক সদস্য এবং কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র্যালীর আয়োজন করা হয়। র্যালী শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন র্যালীতে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীরা। দুপুর ১২.০০ ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের হল রুমে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্বের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বদিউল আলমের সভাপতিত্বে এবং যোবায়ের আহমদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে সভার আলোচনা শুরু হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জনাব দেলোয়ার হোসেন। আলোচনায় বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের কালো রাতে নিঃস্রংশ ভাবে শাহাদাত বরণকারীদের প্রতি। একপর্যায়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দৈনিক সিলেটের দিন রাত পত্রিকার জৈন্তাপুর ও গোয়াইনঘাট প্রতিনিধি জনাব সুহেল আহমদ আলোচনা রাখেন। আলোচনায় তিনি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদে উদ্দেশ্যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব ক্ষিতিশ চন্দ্র দাস, অভিভাবক সিনিয়র সহকারী শিক্ষক জনাব কাবুল চন্দ্র পাল, জনাব আব্দুল করিম, জনাব হোসাইন আহমদ, জনাব আমিনুল ইসলাম সহ প্রমূখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, সিলেট জেলা। তাঁর বক্তব্যে তিনি বলেন যার জন্ম না হলে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না জাতীর জনক মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি আরোও বলেন জাতীর জনকের কন্যা মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা কাছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবী জানিয়ে সভায় সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। বার্তা প্রেরক সোহেল আহমদ ০১৭১৮৩৭৬৪৭৫ জৈন্তাপুর সিলেট তারিখ ৭ ই মার্চ ২০২২ ইং