, ,

সিরাতুন্নবী (সাঃ) পরিষদ খাজাঞ্চী ইউনিয়নের ঈদ পূণর্মিলনী সম্পন্ন

admin
প্রকাশিত August 7, 2020, 06:34 PM
সিরাতুন্নবী (সাঃ) পরিষদ খাজাঞ্চী ইউনিয়নের ঈদ পূণর্মিলনী সম্পন্ন

আজিজুর রহমান,বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে-সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবী (সাঃ) এর আদর্শ বাস্তবায়ন শ্লোগানধারী সংগঠন, সিরাতুন্নবী (সাঃ) পরিষদ খাজাঞ্চী ইউনিয়নের ঈদ পূণর্মিলনী সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৭ই আগষ্ট) খাজাঞ্চী রেলস্টেশন কেন্দ্রীয় জামে-মসজিদ আঙিনায় পরিষদের সভাপতি মাওলানা জামাল আহমদ এর সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক হাফিজ নিজাম উদ্দিন সিদ্দিকীর পরিচালনায়, পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ২০২০সালের পূর্ণাঙ্গ অবশিষ্ট কর্মসূচি নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক রফিক আহমদ।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাতুন্নবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি, বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান, সহ-সভাপতি কবি ও সাংবাদিক আ ক ম এনামুল হক মামুন, কোষাধ্যক্ষ মুহিবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক কে এম সাদ উদদীন, প্রচার সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সদস্য জয়নাল আবেদীন, আব্দুল আহাদ, মোস্তাক হোসেন, আং সামাদ, হাফিজুর রহমান, ইমরান আহমদ, কামরান আহমদ প্রমুখ।