, ,

সিলেটের লালাবাজারের ভালকী গ্রামে মেহেরাব আলী ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত December 31, 2020, 07:26 PM
সিলেটের লালাবাজারের ভালকী গ্রামে মেহেরাব আলী ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

 

 

পারভেজ আহমদ রাজু ::সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারের ভালকী গ্রামে মেহেরাব আলী চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৩১ ডিসেম্বর বৃস্পতিবার বিকেলে ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সাবেক মেম্বার ও সমাজসেবী ওয়ারিছ আলী।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সরকারের সাবেক উপদেষ্টা ও মেহরাব আলী ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব ড. মো. আবদুল মান্নান খান।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী কয়ছর জামান চৌধুরী, সাংবাদিক পারভেজ আহমদ রাজু, সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ সুরমা জাতীয় পার্টির সদস্য সচিব তাজ উদ্দিন আহমদ এপলু, ডা. গিয়াস উদ্দিন, দেওয়ান রেশমা খানম, মতুর্জ আলী, তেতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজ হাসান রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বেকার হওয়া মানুষের পাশে স্থানীয় দানশীল ব্যক্তিসহ প্রবাসী সমাজসেবীরা দাঁড়িয়েছিলেন। তাদের হাত আজো প্রসারিত রয়েছে। শীত শুরু হওয়ার পর দানশীল ব্যক্তিরা বিভিন্নভাবে সহযোগিতা করছেন দুস্থদেরকে। আবদুল মান্নান খানও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন শীতবস্ত্র নিয়ে। আবদুল মান্নানের ওই দান দুস্থ মানুষের শীত নিবারণে ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।