, ,

সিলেটে থাকছে না রাতে চলাচলে নিষেধাজ্ঞা

admin
প্রকাশিত September 1, 2020, 05:48 AM
সিলেটে থাকছে না রাতে চলাচলে নিষেধাজ্ঞা

দিনরাত সংবাদঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলের ক্ষেত্রে চার দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১০টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা আর থাকছে না। তাই সিলেটেও আজ থেকে থাকছে না আর রাতে চলাচলের নিষেধাজ্ঞা।

সোমবার (৩১ আগস্ট) করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলি/চলাচলের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে চারটি নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না।

এর আগে রাত ৮টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। পরে তা কিছুটা শিথিল করা হয়। নতুন নির্দেশনায় রাতে বাইরে বের হওয়ার বিষয়ে কোনো কিছু বলা হয়নি।