, ,

সিলেটে লকডাউনের দ্বিতীয় দিনেও মানুষ বের হলেই আইনশৃংখলা বাহিনীর প্রশ্নের মুখে

admin
প্রকাশিত July 2, 2021, 03:58 PM
সিলেটে লকডাউনের দ্বিতীয় দিনেও মানুষ বের হলেই আইনশৃংখলা বাহিনীর প্রশ্নের মুখে

ছাদিকুর রহমান সোহেলঃ  শুক্রবার (২ জুলাই) সিলেটে আইনশৃঙ্খলাবাহিনীর টহল শুরু হয়। করোনা ভাইরাস সংক্রমণ উর্ধ্বগতির কারণে বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিলেটের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। এদিকে কঠোর লকডাউনের প্রথম দিনে সিলেট মহানগরীসহ ১৩টি উপজেলায় ৩৩টি মোবাইল টিম অভিযান পরিচালনা করেছে। সিলেট নগরী ও সিলেটের বিভিন্ন উপজেলায় ২২০টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, সিলেটের প্রশাসনের উদ্যোগে যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১জুলাই মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৭২ টি মামলা ও ২ লাখ ৬’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলেট মহানগর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সর্বমোট ২৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।