
ফাহিমা বেগমঃ দিনদিন সিলেট বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। গতকাল অতীতের সব রেকর্ড ভেঙে মারা গিয়েছেন ১৭ জন। নতুন শনাক্তের সংখ্যা ৮০০শ ছুঁইছুঁই। কিন্তু বাস্তব চিত্র আরোও ভিন্ন । উপসর্গ নিয়ে মারা যাচ্ছে অনেকেই। তাদের নেই কোনো পরিসংখ্যান।
হাসপাতালে রোগী ভর্তির কোন জায়গা নেই আর। যার ফলে গাড়িতে, বাড়িতে, এম্বুলেন্সে মারা যাচ্ছে অনেকেই। তাদের হিসাবও উঠানো হচ্ছে না পরিসংখ্যানে। এমতাবস্তায় চিকিৎসার পরিধি বাড়ছে না, আর বাড়ানো হলেও সেটি কেবল সময়ের দাবি। আইসিইউ সংকটের ফলে রোগী মারা যাচ্ছে দেখেও নেই কোনো বিকল্প ব্যবস্থার সুযোগ। জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে মাত্র ১০ ভাগ রোগী হাসপাতালগামী হচ্ছে আর বাকি ৯০ ভাগ রোগী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপচে পড়ছে অসংখ্য করোনা রোগী। চিকিৎসার বাইরে সিলেটে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসা রোগীদের ভিড় বাড়তে চলেছে। পৃথিবীজুড়ে এখন একটাই ভয়ঙ্কর যার নাম করোনাভাইরাস। এনিয়ে মনে প্রশ্ন জাগবে এটাই স্বাভাবিক। কিন্তু করোনা ভাইরাস নিয়ে আর নয় আতঙ্ক এবার চাই সচেতনতা।