
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২-এ ‘মা-শিশুর স্বাস্থ্য সেবা’ কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য উপজেলা পরিষদ ক্যাটাগরিতে সিলেট জেলার ‘শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান’ নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুুনু মিয়া এবং ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান’ নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেটের জেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠিত আলোচনা সভা, র্যা লী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এস এম নুনু মিয়া ও কবির হোসেন ধলা মিয়ার পক্ষে পুরস্কার গ্রহন করেন বিশ্বনাথ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়।
এক প্রতিক্রিয়ায় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুুনু মিয়া ও উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ওই সফলতা আমাদের নয়, পুরো উপজেলাবাসীর। সকলের সমন্বিত প্রচেষ্ঠার ফলেই আমাদের ওই সফলতা এসেছে। ভবিষ্যতে যাতে ওই সফলতা ধরে রাখা যায় সেজন্য আগামীতেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে