, ,

সিলেট নগরীর আম্বরখানায় দুই ছিনতাইকারী হাতেনাতে গ্রেফতার

admin
প্রকাশিত September 7, 2020, 08:10 AM
সিলেট নগরীর আম্বরখানায় দুই ছিনতাইকারী হাতেনাতে গ্রেফতার

দিনরাত সংবাদ:

নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ দু’ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গতকাল রোববার পৌণে ১১ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আম্বরখানাস্থ ইসলামী ব্যাংক হতে খাদিমপাড়া নিপবন এলাকার মো. ইকবাল হোসেন বিলাল (২১) গতকাল ২ লক্ষ ২৪ হাজার ৪শ’ টাকা উত্তোলন করেন। পরে আম্বরখানা জামে মসজিদের সামনে গেলে একাধিক ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ
সময় বিলালের আর্তচিৎকারে আম্বরখানার ট্রাফিক পুলিশ পথচারিদের সহায়তায় দু’ছিনতাইকারীকে টাকাসহ হাতেনাতে আটক করে।
ধৃতরা হলো, ছাতক থানার হায়দরপুর গ্রামের মো. আবদু মিয়ার পুত্র মো. মুহিত আহমেদ (২৭), জগন্নাথপুর থানার হাবিবপুর গ্রামের রিপন মিয়ার পুত্র বর্তমানে আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা আল আমিন হোসেন ফারুক (২০)। এ সময় পুলিশ ধৃত মুহিত আহমেদ এর কাছ থেকে ছিনতাইকৃত ২ লক্ষ ২৪ হাজার ৪শ’ টাকা উদ্ধার করে। এ ঘটনায় ইকবাল হোসেন বিলাল বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
সংগ্রহীত: