
ফাহিমা বেগম,স্টাফ রিপোর্টারঃ
সিলেট-৩ আসনের নব নির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার। সুশিক্ষা অর্জন করে ভবিষ্যতে দেশে নেতৃত্ব দেবে। তাদের উপযুক্তভাবে গড়ে তুলতে অভিভাবকদের সঠিক ভূমিকা নিতে হবে। তিনি নান্দনিক ফেঞ্চুগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন।
আজ শুক্রবার (২২ অক্টোবর) সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে হাজী করম উল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন দ্বিতল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন।
এসময় তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের দাঁড় না করাতে বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন শামীমের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, উপজেলা প্রকৌশলী সুর্দশন সরকার, শিক্ষা অফিসার শফিক উদ্দীন, আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, শিক্ষক সমিতির সম্পাদক শহিদুজ্জামান, সমাজসেবী আব্দুল বারী, প্রেসক্লাবের সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, সমাজসেবী আতিকুর রহমান মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম শাব্বির, যুবলীগ নেতা আহমেদ বিন আলমাছ প্রমুখ।
নির্মান কাজের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দীন।