
রায়হান চৌধুরী ঃঃ সিলেট ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার পথচলা শুরু করলেন আতিক। দক্ষিণ সুরমা বালাগন্জ ও ফেঞ্চুগঞ্জের এরশাদ প্রেমিক জনতা নিয়ে তার এই যাত্রায় ভিন্ন মাত্রা ছিলো। আজ সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচছা জানায় এরশাদ প্রেমিক জনতা। এর পর মোটর শুভ যাত্রায় নগরীতে প্রবেশ করে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন।পরে নির্বাচনী এলাকায় যান আতিকুর রহমান আতিক। এসময় উপস্থিত ছিলেন জাপানেতা ইশরাকুল হোসেন শামিম, আহসান হাবিব মঈন, বাশির আহমেদ, মুজিবুর রহমান মুজিব, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রী শিউলি আক্তার, জাপা নেতা শাহ আলমসহ তিন উপজেলার নেতৃবৃন্দ। এসময় সিলেটবাসীর কাছে তথা নির্বাচনী এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। দলমত না চেয়ে একবার এমপি পদে তাকে নির্বাচিত করার অনুরোধ জানিয়েছেন আতিক। উন্নয়ন উপহার দিবেন একথায় সন্দেহ হবে না বলে জানান জাপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম আতিক।