, ,

সিলেট-৪ আসনে লাঙ্গলের কাণ্ডারি সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান ডালিম

admin
প্রকাশিত December 22, 2025, 05:03 PM
সিলেট-৪ আসনে লাঙ্গলের কাণ্ডারি সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান ডালিম

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম। উত্তরপূর্বাঞ্চলের সুপরিচিত দৈনিক ‘সিলেটের দিনরাত’ পত্রিকার এই সম্পাদককে ঘিরে এখন ওই এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

​দীর্ঘদিন ধরে গণমানুষের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত মুজিবুর রহমান ডালিম জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার তিনবারের সফল সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সংগঠনটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। ১৭ পরগনার এই বিস্তীর্ণ জনপদে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় সর্বস্তরেই উনার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।

​রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, ২০০৬ সালেও তিনি জাতীয় পার্টি থেকে একক মনোনয়ন পেয়েছিলেন কিন্তু দলীয় চেয়ারম্যানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় দলের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ বছর পর দলের প্রতি তাঁর এই ত্যাগ ও অবিচল নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

​চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান ডালিম মহান রাব্বুল আলামিনের দরবারে গভীর শুকরিয়া আদায় করেন। সেই সাথে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিলেট-৪ আসনের আপামর ভোটারসহ সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেছেন।