, ,

সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্ত করেন পীর মিসবাহ

admin
প্রকাশিত July 27, 2020, 12:10 PM
সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্ত করেন পীর মিসবাহ

মোঃ সোহেল আহমেদ(মিন্টু)
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে দেশীয় প্রজাতির ৫০ কেজি রুইমাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোণা মাছ অবমুক্ত করেন বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা,জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,সুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস প্রমুখ।