
মোঃ সোহেল আহমদ(মিন্টু)সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তৃতীয় বারের মতো সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
শুক্রবার(২৪ জুলাই)দুপুরে সুনামগঞ্জের পৌর এলাকার ময়নার পয়েন্ট ও হাসন নগরে নৌকা যুগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৫০০ শতো পরিবারের মাঝে চিড়া,মুড়ি,গুর,খাবার স্যালাইন, ম্যাচ,সাবান ও নগদ অর্থ বিতরন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ সেবা সম্পাদক অধ্যাপক শাহ্ আবু নাসের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু, সদস্য তারিক হাসান দাউদ প্রমুখ।