
ধর্মপাশা (সুনামগঞ্জ)ঃ
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলমগীর কবীর মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন,মৃত্যু কালে তাঁর বয়স ৫৭ বছর। তিনি করোনা ভাইরাসে সংক্রামিত ছিলেন, রাজধানী ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রবিবার রাত পৌনে১২টার সময় তিনি মৃত্যু বরণ করেন।উপজেলার ধর্মপাশা গ্রামের প্রয়াত চাঁন মিয়ার বড় পুত্র ও ধর্মপাশারপ্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমুর সহোদর বড় ভাই।
তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খয়েরদীর চর দাখিল মাদ্রাসার সভাপতি, দ্বীর্ঘ মেয়াদে ধর্মপাশা বিআরডিবির চেয়ারম্যান ও ধর্মপাশা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসাবে সেবামুলক কাজ করে গেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান,নিহতের নিজ বাড়ীতে সোমবার বিকেলে জানাজা অনুষ্ঠিত হবে।শোকাহত পরিবারের সমবেদনা জানান সুনামগঞ্জ ১আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন।