, ,

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, বিড়ি, কয়লা ও চুনাপাথর আটক

admin
প্রকাশিত August 31, 2020, 05:02 PM
সুনামগঞ্জ সীমান্তে  ভারতীয় মদ, বিড়ি, কয়লা ও চুনাপাথর আটক

শফিকুল ইসলাম স্বাধীন ঃ তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে
ভারতীয় মদ, বিড়ি, কয়লা এবং চুনাপাথর আটক।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহল দল (৩০) আগস্ট মঙ্গলবার দুপুরে ১২ ঘটিকায় সীমান্ত পিলার ১২৯৮/৯-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৬,৫০০/- টাকা।

একই উপজেলার বালিয়াঘাটা বিওপির টহল (৩০) আগস্ট ০৩:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২৯৭/৬-এস এর নিকট হতে আনুমানিক ১,৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা নামক স্থান হতে ৮,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ১৩,৬০০/- টাকা।

উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহল দল (৩০)আগস্ট বেলা ৩ ঘটিকায় সীমান্ত পিলার ১২৯৮/৭-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নামক স্থান হতে ১০০ ঘনফুট ভারতীয় চুনাপাথর আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,০০০/- টাকা।

উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহল দল (২৯)আগস্ট বেলা ১১ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১,২০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৫,৬০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক লে কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান

আটককৃত ভারতীয় মদ ও বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং কয়লা ও চুনাপাথর শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।