
দিনরাত সংবাদ:
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের সঙ্গে দেশটির শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা নেই।
এমনকি প্রতিবেশী সিরিয়ার সরকারের যুক্ত থাকার কোনো প্রমাণও পাওয়া যায়নি।
এক রায়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘ সমর্থিত এক বিশেষ আদালত। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ-এ স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন (এসটিএল) এর একজন বিচারক রায় পড়ে শোনান। ১৫ বছর আগে ২০০৫ সালে লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র তীরবর্তী রাস্তায় হারিরিকে বহনকারী গাড়িবহরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে রফিক হারিরিসহ আরও ২১ জন নিহত ও ২২০ জনেরও বেশি লোক আহত হন। (রয়টার্স)