
সাবেক ছাত্রনেতা এম তাজিম উদ্দিন বলেছেন ১৫ই আগষ্ট জাতির এক কলংকময় অধ্যায়ের নাম। এই ইতিহাস লজ্জার। জাতীর এই শোকের দিন কে শক্তিতে রুপান্তরিত করতে হবে । বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। তিনি জাতীয় শোক দিবসে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে্য এ কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান আলী হুসেইন কাজল, উপজেলা আওয়ামীলিগের সদস্য নুর উদ্দিন কুটি রাজা,তাজ উদ্দিন, সহকারী প্রাধন শিক্ষক মতিউর রহমান, আব্দুল লতিফ,কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম মামুন উদ্দিন,স্কুলের শিক্ষক মুসলিম উদ্দিন, আব্দুল আহাদ,শিমুল আহমদ,আনোয়ার হুসেইন, ময়নুল হক,বদরুল ইসলাম আওয়ামিলীগ নেতা রুহুল আমীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল,উপজেলা ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল আহমদ,ইউ/পি সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা জাকির হুসেইন।