, ,

বিয়ানীবাজারে ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির উদ্যোগে মতবিনিময়

admin
প্রকাশিত September 2, 2021, 01:09 PM
বিয়ানীবাজারে ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির উদ্যোগে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়িক বিভিন্ন সংকট নিরসনের লক্ষে বিয়ানীবাজার ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন ও বিয়ানীবাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

১ সেপ্টেম্বর( বুধবার) রাত ৮ ঘটিকার সময় বিয়ানীবাজার পৌরশহরের অভিজাত রেষ্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়

ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন এর সভাপতি মোঃ সাহ আলমের সভাপতিত্বে পপুলার ফার্মাসিউটিক্যালস এর এরিয়া ম্যানেজার মতিয়ার রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস বিশেয অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান ফয়সল ,অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন হাজী মোঃ সুয়েব আহমদ, হাজী মোঃ আব্দুল বাছিত, মোঃ আব্দুল করিম মিহির চন্দ সামসুল হক, জুম্মান আহমদ,সহ ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির শতাধিক সদস্য

উল্লেখ্য যে,উক্ত সভায় বিয়ানীবাজারে ঔষদ ব্যবসায় বিভিন্ন সংকট নিরসনের লক্ষে আলোচনা করা হয় এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনে একটি সফল ও কল্যানময় হবে বলে অনেকে সন্তুুষ্টি প্রকাশ করেছেন সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ বক্তারা