, ,

মধ্যনগরে মুজিব শতবর্ষে বৃক্ষ রোপনে বিপি উচ্চ বিদ্যালয়

admin
প্রকাশিত September 22, 2021, 02:22 PM
মধ্যনগরে মুজিব শতবর্ষে বৃক্ষ রোপনে বিপি উচ্চ বিদ্যালয়

মধ্যনগরে মুজিব শতবর্ষে বৃক্ষ রোপনে বিপি উচ্চ বিদ্যালয়

 

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর উপজেলা সদরের মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজে মুজিব শতবর্ষ এবং বিদ্যালয় প্রতিষ্ঠার ১শতাব্দী উপলক্ষে বৃক্ষ রোপণ করা হয়েছে।

২২সেপ্টেম্বর বুধবার দিবসের শুরুতে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় অফিসের সম্মুখ সহ আঙ্গিনায় উন্নত জাতের ঝাউ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন কতৃপক্ষ।এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্টানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্ত্রী,প্রভাষক গোলাম জিলানী,তপন কুমার সরকার,নির্মল চন্দ্র সরকার,সুজন সরকার,শিক্ষক সমীরণ তালুকদার,সামছুল আলম মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত প্রমুখ।

 

হাবিবা আক্তার জেছি //