, ,

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় “আলোড়ন”এ নিয়োগ পেলেন অমৃত জ্যোতি

admin
প্রকাশিত September 24, 2021, 09:35 AM

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় “আলোড়ন”এ নিয়োগ পেলেন অমৃত জ্যোতি

 

 

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা রাজধানী থেকে সিক্স সিজন ইউকে গ্রুপের নতুন ধারার জাতীয় পত্রিকা দৈনিক “আলোড়ন” আগামী ১লা অক্টোবরে বাংলাদেশে প্রকাশিত হবে।সেই ধারাবাহিকতায় সারা দেশ ও বিদেশের ন্যায় “দৈনিক আলোড়ন”এর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় প্রতিনিধি চূড়ান্ত করে কতৃপক্ষ।মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত কে সম্পাদক ড.সৌমিত্র চৌধুরী সাক্ষরিত নিয়োগ পত্র তুলে দেন প্রকাশক সিরাজুল মনিরের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম।এতে উল্লেখ রয়েছে কার্যকর হওয়ার সাথে সাথেই সংবাদ ওয়েজ বোর্ডের নীতিমালা অনুযায়ী পত্রিকা’র সকল রকম সুবিধা পেয়ে থাকবেন তিনি।২৩সেপ্টেম্বর দৈনিক আলোড়নের জেলা অফিসে মনোনীত মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা প্রতিনিধি অমৃত জ্যোতি রায় সামন্ত নিয়োগ পত্র হাতে পেয়ে একুশে ইটিভি ও দৈনিক আলোড়ন এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও দৈনিক আলোড়ন এর প্রকাশক মোঃ সিরাজুল মনিরের প্রতি বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানান।তিনি বলেন আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব।এবং এলাকার অসহায় জনমানুষের পাশে দাড়িয়ে সংবাদ তুলে ধরতে সহকল শ্রেণীর সুধীজনের সাহায্য সহযোগীতা একান্তভাবে কামনা করছি।

 

হাবিবা আক্তার জেছি //