, ,

মধ্যনগরে জানাজায় এসে বৃদ্ধের মৃত্যু

admin
প্রকাশিত October 4, 2021, 12:39 PM
মধ্যনগরে জানাজায় এসে  বৃদ্ধের মৃত্যু

মধ্যনগরে জানাজায় এসে

বৃদ্ধের মৃত্যু

 

 

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্যের স্ত্রীর জানাজা নামাজ পড়তে এসে স্টোক জনিত কারনে মৃত্যু বরণ করেছেন একই ইউনিয়নের আরিফপুর গ্রামের ফয়জুল হক নামের ষাটোর্ধ বয়সের এক বৃদ্ধ।৩রা অক্টোবর রাতে ইউ পি সদস্য ডালিছ মিয়ার সহধর্মীনী মোছাঃখাদিজা আক্তার (৩৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পরে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ীতে মারা যান।মৃতের জানাজা নামাজে অংশনিতে আসা আত্মীয় বৃদ্ধ ৪ঠা অক্টোবর সকালে বাড়ি থেকে এসে বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান।এবং স্থানীয় লোকজন বাজারে স্থানীয় চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।বিষয়টি প্রতিনিধিকে নিশ্চিত করেন শোকাহত ইউপি সদস্য ডালিছ মিয়া।

 

হাবিবা আক্তার জেছি //