, ,

সাহারা খাতুনের মৃত্যুতে সাবেক হুইপ সেলিম উদ্দিনের শোক

admin
প্রকাশিত July 9, 2020, 09:57 PM
সাহারা খাতুনের মৃত্যুতে সাবেক হুইপ সেলিম  উদ্দিনের শোক

 

 

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির আন্তর্জাতিক চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন সাবেক এমপি।
এক শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক চেয়ারম্যান উপদেষ্টা বলেন বাংলাদেশ আজ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালো যা কখনো পূরন হবার নয়।।পাশাপাশি তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাহারা খাতুন এম.পি রাত ১২.২৬ মিনিটে (স্থানীয় সময়) ব্যাংককের বামুনগ্রাড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

***রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
সাহারা খাতুন ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।