, ,

বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালন

admin
প্রকাশিত March 2, 2022, 04:24 PM
বিশ্বনাথে জাতীয়  ভোটার দিবস পালন

 

বিশ্বনাথ প্রতিনিধি

জাতীয় ভোটার দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বুধবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও ২০১৯ সালের নতুন ভোটারগণের স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও ডাটা এন্ট্রি অপারেটর নাঈম-উর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

সভা ও কার্ড বিতরণের পূর্বে উপজেলা পরিষদ মাঠে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জিত সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, আজিজুর রহমান প্রমুখ।

 

হাবিবা আক্তার ////