, ,

বিশ্বনাথে মিডিয়া কাপের উদ্বোধন করলেন ইউএনও নুসরাত জাহান

admin
প্রকাশিত March 8, 2022, 04:45 PM
বিশ্বনাথে মিডিয়া কাপের উদ্বোধন করলেন ইউএনও নুসরাত জাহান

বিশ্বনাথে মিডিয়া কাপের উদ্বোধন করলেন ইউএনও নুসরাত জাহান সাংবাদিকতার ব্যস্ত কর্মময় জীবনের পাশাপাশি একটু আনন্দ ও শরীর চর্চার জন্য প্রথমবারের মতো বিশ্বনাথে উদ্বোধন হলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদের প্রথম মিডিয়া কাপ। মঙ্গলবার (৮মার্চ) বিশ্বনাথ উপজেলা বিআরডিবি হলরুমের সামনে যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ মো. আবুল বাশারের পৃষ্ঠপোষকতায় জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে মিডিয়া কাপের ১ম আসরের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

আগামী তিনদিন এই টুর্ণামেন্টে ৫টি ইভেন্টে ক্রীড়া উৎসবে মাতবেন উপজেলার ৩০জন সাংবাদিক। দৈনিক সমকাল ও চ্যানেল এস ইউকে প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তজম্মুল আলী রাজু, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, শুভ প্রতিদিন পত্রিকার সহকারি বার্তা সম্পাদক নবীন সোহেল। দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ ও আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, জাতীয় ক্যারাম ফেডারেশনের সদস্য আরব শাহ ও মুক্তার হোসেন।

এছাড়াও টুর্ণামেন্ট পরিদর্শন করেন, বিশ^নাথ সাং¯ৃ‹তিক ঐক্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ^নাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, চাউলধনি স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ পিয়ার, মাইগ্রেশন ফোরামের সদস্য তাজুল ইসলাম।

৫টি ইভেন্টে অংশ নেন, উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমআর টুনু তালুকদার, গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, সিলেট মিরর প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, সিলেটের বাণী প্রতিনিধি অসিত রঞ্জন দেব, সিলেটের দিনরাত প্রতিনিধি নুর উদ্দিন, আমাদের অর্থনীতি প্রতিনিধি মশিউর রহমান, সকালের সময় প্রতিনিধি শুকরান আহমদ রানা, আজকের কাগজ প্রতিনিধি জামাল মিয়া, মানবজমিন প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, ইনকিলাব প্রতিনিধি আব্দুস সালাম, ভোরের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম, ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, আমাদের নতুন সময় প্রতিনিধি পাবেল সামাদ, প্রথম সূর্যোদয় প্রতিনিধি কামরুল আশিকী, আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরণ প্রমূখ।