, ,

বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে এ্যাসিল্যান্ডের মতবিনিময়

admin
প্রকাশিত March 13, 2022, 02:36 PM
বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের  সাথে এ্যাসিল্যান্ডের মতবিনিময়

 

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার। রোববার (১৩ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভ‚মি)’র কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার বলেন, মানুষকে সেবা দেওয়ার জন্য বিশ্বনাথে যোগদানের পর থেকে চেষ্ঠা করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগীতায় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সহযেই সকল সমস্যা দূর করে মানুষের ভোগান্তি কমানো যাবে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, আহমদ আলী হিরণ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সুহেল, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, মোসাইদ আলী প্রমুখ।