, ,

কিশোরকে গাছে বেঁধে নির্যাতন , প্রধান আসামী আটক

admin
প্রকাশিত July 11, 2020, 07:04 PM
কিশোরকে গাছে বেঁধে নির্যাতন , প্রধান আসামী আটক

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে মুঠোফোন চুরির অভিযোগ তুলে মুন্না পাশি ও জগৎ নুনিয়া নামের দুই কিশোরকে ৮ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় প্রধাণ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রাজেশ পাশি বাদি হয়ে নির্যাতনকারী সাহাদতকে প্রধান আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আরো কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে আসামি করা হয়।

শুক্রবার রাত ১০টায় কমলগঞ্জ থানার পুলিশ পার্শ্ববর্তী চাম্পারায় চা বাগান থেকে সাহাদতকে গ্রেফতার করে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ২ কিশোর নির্যাতনের মামলা ও প্রধান আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ৩টায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।