, ,

টমি মিয়া’স ইন্সটিটিউটের ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

admin
প্রকাশিত April 7, 2022, 02:52 PM
টমি মিয়া’স ইন্সটিটিউটের ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

দিনরাত সংবাদঃ  টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সিলেটের ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৭ এপ্রিল সকালে রিকাবীবাজারস্থ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের বিভিন্ন গ্রুপের ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে এই সনদ বিতরণ করেন টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিচালক আজমান টমি মিয়া। সনদ বিতরণ অনুষ্ঠানে কারি কিং আন্তর্জাতিক রন্ধনশিল্পী আজমান টমি মিয়া এম. বি. ই বলেন, অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি বাংলাদেশে টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট গড়ে তুলি এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ মাতৃভূমি বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত গৌরবের সাথে কাজ করছে। আমি মনে করি আমার ইনস্টিটিউট বাংলাদেশকে বিশ্বের দরবারে দক্ষ কমিউনিটি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তিনি সনদ প্রার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।