
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ।
শাহেদ আহমদ একজন বহুমাত্রিক উদ্যোক্তা। তিনি হলি গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, মেহমান রেস্টুরেন্ট ও শাহেদ এন্টারপ্রাইজ-এর পরিচালক। পাশাপাশি, তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টাইমসিলেট ডটকম-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শুধু ব্যবসা নয়—গণমাধ্যমেও রয়েছে তাঁর দৃঢ় অবস্থান। একসময় তিনি সিলেটের খ্যাতনামা একটি দৈনিক পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন উদ্যমী ব্যবসায়ী ও নিবেদিত গণমাধ্যমকর্মী হিসেবে। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মপ্রচেষ্টার স্বীকৃতিস্বরূপই এসএমসিসিআই’র গুরুত্বপূর্ণ এই উপ-কমিটির দায়িত্ব তাঁর হাতে ন্যস্ত হয়েছে।
নতুন এ দায়িত্ব পাওয়ার পর শাহেদ আহমদ বলেন, “সিলেটের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য আমরা কাজ করতে চাই। এ অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।”
ব্যক্তিজীবনে তিনি সৌহার্দ্যপূর্ণ, দায়িত্ববান ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবে পরিচিত। তার এই অর্জনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।