
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শিক্ষিত জাতিগঠন ও শিক্ষার মানবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
চলতি বছরের ১৮ই’জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর শিক্ষা ভবণ ঢাকা কতৃক প্রকল্প পারিচালক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃআসাদুজ্জামান সাক্ষরিত চিঠিতে বিস্তারিত প্রকাশ করেন।
যা’হুবহু গনমাধ্যমে তুলে ধরা হলোঃ
“স্মারক নং৩৭.০৭.০০০০.০১৬.১৪.০৩২.২৩.১১৪৮বিষয়ঃশিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন”Feasibility Study For Establishment Of (Ten) Secondary Schools at Selected Upazila Sador In Hour Area”সম্ভাব্য সমীক্ষা প্রকল্পের মাধ্যমে জমি নির্বাচন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে মহোদয়কে জানানো যাচ্ছে যে,শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধিন”Feasibility Study ror Establishment of (Ten) Secondary Schools at Selected Sadar in Hour Area” সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি নতুন সরকারী মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের নিমিত্ত হাওর এলাকার ৫৭টি উপজেলার মধ্যে ১০উপজেলা নির্বাচনের লক্ষ্য চলমান রয়েছে।সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন শেষ হলে বাংলাদেশ সরকার ও সৌদি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে ১০টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হবে।বর্ণিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটিতে Infrastructure Investment Facilitation Company(IIFC)পরামর্শক প্রতিষ্টান হিসেবে কাজ করছে।উক্ত প্রতিষ্ঠান ইতিমধ্যে বিভিন্ন নির্ণায়কের মাধ্যমে দশটি উপজেলার নাম চূড়ান্ত করেছে।উক্ত পরামর্শক প্রতিষ্ঠান জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাচিত উপজেলার সুবিধাজনক স্থানে তিন একর জায়গা(দাগ নং,খতিয়ান নং,মৌজাম্যাপ ও সম্ভাব্য মূল্য সহ)বিদ্যালয় স্থাপনের জন্য নির্বাচন করবে।এমতাবস্থায় সম্ভ্যবতা সমীক্ষা সম্পাদনে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানকে উক্ত কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরুধ করা হলো।”
চিঠিটি ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook ছড়ানোর পর পরেই একাধিক জায়গায় বিদ্যালয় নির্মাণের প্রস্তাব ও উঠে আসে।সম্পুর্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ে’র সাথে কথা বললে, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি অমৃত জ্যোতি রায়’কে জানান,উক্ত মাধ্যমিক বিদ
বিদ্যালয়টি উপজেলা সদরেই নির্মাণ হবে। ইতি মধ্যে সার্ভে’টিম সরেজমিনে মাঠে কাজ করে যাচ্ছেন।আমার যতটুকু জানা বারোমাসি পাকা রাস্তার সংলগ্ন এবং সদর ইউনিয়নের সুবিধাজনক যেকোন স্থানেই নির্মাণ হবে।