
দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক, ফেদায়ে জমিয়ত মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে ঘোষিত জেলা ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার বাদ যোহর দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে দিরাই বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিয আকমল হোসেন, মাওলানা হেলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী প্রমুখ। এছাড়াও যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে পুরো সিলেট বিভাগকে ব্লক করে দেয়া হবে। দিরাই উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরীর মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
মুহাম্মদ আব্দুল বাছির সরদার
দিরাই, সুনামগঞ্জ।
০১৭৯৮-৬৭৬৩০১