
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ০৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চরার বাজারে এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন আহমদ।
০৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েক আহমেদ, ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর মেম্বার, ০৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালিক, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কোম্পানিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক মন্নান মিয়া, জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুদ্দীন এবং গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সহ প্রমুখ।
এছাড়াও কোম্পানীগঞ্জ ০৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফল করে তোলেন।