
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন করে চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
বৃহস্পতিবার দুপুরে তিনি সালুটিকর-বঙ্গবীর, গুরুকচি-বঙ্গবীর ও সোনারহাট-পিরিজপুর সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের কাজ পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। গোয়াইনঘাটের সব সড়ককে পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হবে।
তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কাজ শেষ করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে কাজের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।