, ,

সিলেটে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ, তদন্তে পুলিশ

Jakaria Jusef
প্রকাশিত August 26, 2026, 04:37 PM
সিলেটে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ, তদন্তে পুলিশ

সিলেট নগরীর খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়।

শাহপরাণ (রহ.) থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পর পরিচয় এবং কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা জানা যাবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।