, ,

বিশ্বনাথের ২৬ পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের উপহার

admin
প্রকাশিত October 19, 2026, 04:09 PM
বিশ্বনাথের ২৬ পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৬টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির।

রোববার উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে তাঁর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। এর আগে শনিবার ওসমানীনগর উপজেলার সবকটি পূজামণ্ডপেও উপহার বিতরণ করা হয়।

হুমায়ূন কবিরের একান্ত সহকারী শামীম আহমদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপহারসামগ্রী বিতরণ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় কাজে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে থাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি।