
অমৃত জ্যোতি,::(ধর্মপাশা প্রতিনিধি)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণের ইউনিয়নের রাজাপুর বাজারে গ্রাম প্রতিরক্ষা দেয়াল ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বন্যার পানিতে দাড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল।২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সামাজিক সংগঠন চেতনার মশাল ফোরামের পৃষ্ঠপোষকতায় ও ওই ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নাদিম কবির, জুবায়ের আহমেদ, জিয়াউর রহমান, ওমর ফারুক, শাহ জামাল, আব্দুর রাজ্জাক, নূর কামাল প্রমুখ।
বক্তব্যে বেড়িয়ে আসে আমাদের ত্রাণ দিয়ে সহযোগিতা না করে গ্রাম প্রতিরক্ষা বাধ (দেয়াল) দিন তবেই আমাদের গ্রাম এলাকা ভয়ঙ্করী আফাল থেকে রক্ষা পবে।