, ,

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা

admin
প্রকাশিত July 31, 2020, 05:16 PM
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মী ও কানাইঘাট বাসীকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি বিরাজমান অবস্থায় এমনি একটি মুহুর্তে আমরা সবাই ঈদ-উল-আযহা উদ্যাপিত করতে যাচ্ছি। ঈদের আনন্দের মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক এবং স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা যেন সবাই ঈদ উদ্যাপন করতে পারি এই কামনা করে সবাইকে ঈদের শুভেচ্চা জানাচ্ছি।