, ,

জগন্নাথপুরে ১১৬ জনের করোনা শনাক্ত, ১১০ জন সুস্থ

admin
প্রকাশিত August 10, 2020, 01:12 PM
জগন্নাথপুরে  ১১৬ জনের করোনা শনাক্ত, ১১০ জন সুস্থ

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে নতুন আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জগন্নাথপুর উপজেলায় ১১৬ জন করোনায় আক্রান্ত হলেন। তমধ্যে ১১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৬ জন হোম আইসোলেশনে রয়েছেন। নতুন আক্রান্ত ২ জনকে হোম আইসোলেশন রাখা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৮ ই আগষ্ট দিবাগত রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এর পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া – হলদিপুর ইউনিয়ন এলাকার ১ জন এবং জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা ১ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। আজ ৯ ই আগষ্ট জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেছেন।
এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিত সহ আশেপাশের বাড়ি গুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা লকডাউন ঘোষণা করা হয়।
এসময় উপস্হিত ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ ও এডভোকেট মোঃ আমীরুল হক এনাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১১৬ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন। তমধ্যে ১১০ জন পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন। ৬ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।
তিনি আরো বলেন, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সারা বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি মৃত্যুর সংখ্যাও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
জগন্নাথপুরেও প্রায় প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন। তাই দয়া করে জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাইরে ঘুরাঘুরি করবেন না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন,বার বার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন। হালকা কুসুম গরম পানি বেশি করে পান করার পাশাপাশি ভিটামিন সি ও জিংক সমৃদ্ধ খাবার,সবুজ শাকসবজি খাবার তালিকায় রাখুন। প্রতিদিন হালকা রোদে ৩০ মিনিট ব্যায়াম করুন এবং ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন। এমনকি নিজের বা পরিচিত কারো জ্বর,সর্দি,কাশি, শ্বাসকষ্ট,গলাব্যথা,খাবারে অরুচি বা নাকে ঘ্রান চলে যাওয়া এরূপ উপসর্গযুক্ত রোগীদের কোভিড-১৯ পরীক্ষা করানোর জন্য হটলাইন( ০১৭২৪০৭৩৪৫৩) নাম্বারে অতিসত্বর যোগাযোগ করে জগন্নাথপুর হাসপাতালে পাঠানোর জন্য অনুরোধ জানান ।