, ,

জগন্নাথপুরে ” রহমান ফাউন্ডেশন, ইউকে ” এর পক্ষ হতে বস্ত্র বিতরণ

admin
প্রকাশিত August 12, 2020, 06:56 PM
জগন্নাথপুরে ” রহমান ফাউন্ডেশন, ইউকে ” এর পক্ষ হতে বস্ত্র  বিতরণ

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে সামাজিক সংগঠন ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর পক্ষ থেকে সংগঠন এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার এর অর্থায়নে স্বজনশ্রী গ্রামের অসচ্ছল পরিবারের লোকজন এর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত স্বজনশ্রী গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত শিল্পপতি আজিজুর রহমান তালুকদার এর হাতে গড়া সামাজিক সংগঠন ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর পক্ষ থেকে প্রয়াত শিল্পপতি আজিজুর রহমান তালুকদার এর সুযোগ্য সহধর্মিণী এই সংগঠন এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার নিজস্ব অর্থায়নে সংগঠন এর প্রতিষ্ঠালগ্ন ২০১০ সাল থেকে আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এমনকি চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংকটকালীন মুহূর্তে কর্মহীন হত-দরিদ্র দিনমজুর, মধ্যবিত্ত পরিবারের লোকজন ও সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে অন্ন-বস্ত্র ও ঈদ উপহার সামগ্রী দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর পক্ষে চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার এর অর্থায়নে মোঃ শাহজাহান সিদ্দিকী, সাদিকুর রহমান, ক্বারী মোঃ মখদ্দুছ আলী ও মোঃ ছুফি মিয়ার তত্বাবধানে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত শিল্পপতি আজিজুর রহমান তালুকদার এর নিজ গ্রাম স্বজনশ্রীর হত-দরিদ্র মানুষের মাঝে ১২ ই আগষ্ট রোজ বুধবার বিকালে স্বজনশ্রী গ্রামস্থ তাঁহার বসত বাড়ীর প্রাঙ্গণে অর্ধশতাধিক ব্যাক্তিকে শাড়ী কাপড় দেওয়া হয়েছে।
এ সময় নারী -পুরুষ অনেকেই উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর প্রতিষ্ঠাতা প্রয়াত শিল্পপতি আজিজুর রহমান তালুকদার এর সহধর্মিণী এই সংগঠন এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার বলেন, আর্থ মানবতার সেবার লক্ষে আমরা স্বামী – স্ত্রী মিলেমিশে ” রহমান ফাউন্ডেশন, ইউকে” নামক সামাজিক সংগঠন এর মাধ্যমে জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় মানব সেবায় কাজ করে যাচ্ছিলাম। এরই মধ্যে তিনি (স্বামী) পরলোক গমন করায় তাঁহার স্মৃতি স্মরণে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন গ্রামের হত-দরিদ্র মানুষকে নিজস্ব অর্থায়নে সাহায্য সহযোগিতা করছি। আর্থ মানবতার সেবায় আজীবন কাজ করে যাব।