, ,

পাকিস্তান সৃষ্টিতে বঙ্গীয় মুলমানদের ভূমিকার প্রশংসা করলো দেশটি

admin
প্রকাশিত August 15, 2020, 05:48 PM
পাকিস্তান সৃষ্টিতে বঙ্গীয় মুলমানদের ভূমিকার প্রশংসা করলো দেশটি

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত তার দেশের সৃষ্টিতে বঙ্গীয় মুসলমানদের ভূমিকার যে প্রশংসা করেছেন তা বিরল এক ঘটনা।

শুক্রবার দূত ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই জায়গাতেই তাদের ভূমিকা বেশ ভালোভাবে লিপিবদ্ধ রয়েছে। আজ আমরা আমাদের সব নেতাকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরা কামনা করছি।

পাকিস্তানের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শুক্রবার দিনটি উদযাপনের জন্য ঢাকায় পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনাভাইরাসের কারণে অনুষ্ঠানের পরিসর এবং অংশগ্রহণকারী সংখ্যা ছিলো সীমিত।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটেনের কাছ থেকে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশ ছিলো পাকিস্তানের অংশ।

বাঙলা প্রদেশের মুসলমানদের সংগ্রামের ইতিহাস স্মরণ করে সিদ্দিকি বলেন, বঙ্গীয় নেতাদের মধ্যে নওয়াব স্যার সলিমুল্লাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মৌলভী তমিজউদ্দিনসহ আরো অনেকে পাকিস্তানের জন্য আমাদের সংগ্রামের গৌরবজনক ইতিহাসের অংশ।

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক প্রশ্নে তিনি বলেন যে দুই দেশ অভিন্ন ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য বন্ধনের অধিকারী। আমি নিশ্চিত, আগামী দিনগুলোতে এই বন্ধন আরো সুদৃঢ় হবে।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে টানাপোড়নের সম্পর্ক সম্প্রতি স্বাভাবিক হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করেন এ ক্ষেত্রে চীনের একটি ভূমিকা রয়েছে।

গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে তার বাংলাদেশী প্রতিপক্ষের সঙ্গে কথা বলেন।

Source এক্সপ্রেস ট্রিবিউন