, ,

তুরস্ক থেকে গ্রীস যাবার পথে ছাতকের এক যুবকের মৃত্যু

admin
প্রকাশিত August 16, 2020, 03:24 PM
তুরস্ক থেকে গ্রীস যাবার পথে ছাতকের এক যুবকের মৃত্যু

অলিউর রহমান,ছাতক প্রতিনিধিঃ
তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে ছাতকের এক যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণকারী মিজানুর রহমান (২৫) উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর পুত্র। শনিবার তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় মিজানুর রহমান। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।##