, ,

admin
প্রকাশিত August 18, 2020, 07:22 AM

দিনরাত সংবাদ ঃ

ইরানের সঙ্গে যৌথ সীমান্তে বাজার বসানোর কথা ঘোষণা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রীর বস্ত্র, শিল্প ও উৎপাদন বিষয়ক উপদেষ্টা আব্দুল রাজ্জাক দাউদ।

ইরান-পাকিস্তান যৌথ বাণিজ্য কমিটির বৈঠকের আগে তিনি এই ঘোষণা দিলেন। শিগগিরই কমিটির বৈঠক বসছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় আক্ষেপ করে দাউদ বলেন যে, এর ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের গতি ধীর হয়ে গেছে।

ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে পাকিস্তান ও ইরান সম্প্রতি যৌথ বাণিজ্য কমিটি ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়।

২০১৯ সালের ৬ জুলাই ইরানের মন্ত্রী রেজা রুহানির নেতৃত্বে ইরানী প্রতিনিধি দল অষ্টম ইরান-পাকিস্তান যৌথ বাণিজ্য কমিটির বৈঠকে অংশ নেয়। তখন দুই পক্ষ সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক বাণিজ্যের পথে সম্ভাব্য বাধাগুলো অপসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করে।

গত বছর নভেম্বরেই পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পর্যবেক্ষক রেজা বালুচ বলেছিলেন, পাকিস্তান সরকার ইরানের সঙ্গে সীমান্তে চারটি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।

Source এমএনএ