
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম’র নির্দেশে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল’র নেতৃত্বে এসআই হাবিবুর রহমান পিপিএমসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাতক উপজেলার বাঁশখলা গ্রামের ফজর আলীর ছেলে একাধিক ডাকাতি, ছিনতাই, চুরি, দ্রুত বিচার, মাদক সহ ১৩ মামলার আসামী আন্তঃজেলা ডাকাত সর্দার লেচু মিয়াকে (৪০) মঙ্গলবার সন্ধা সাড়ে টার দিকে বাঁশখলা শ্যামলী পেয়েন্ট থেকে ৬পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত লেচু মিয়াকে গ্রেফতার করায়, এলাকায় মিষ্টি বিতরন করা হয়েছে এবং ছাতক থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।