, ,

তাহিরপুরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত August 21, 2020, 11:47 AM
তাহিরপুরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুর প্রতিনিধিঃ

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত। শুক্রবার বাদ জুম্মা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে ২১শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম মাও. দ্বীন ইসলাম আজাদী। অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,সহ সভাপতি আলী মর্তূজা,ইকবাল হোসেন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,আওয়ামীলীগ নেতা কামাল হোসেন,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক বাচ্চু মিয়া,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবুল মিয়া,বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া,যুব মহিলালীগ নেত্রী আইরিন বেগম,রেবা আক্তার,ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,আহমাদুল হাসান,আজহারুল,অপু প্রমূখ।