
দিনরাত সংবাদঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় আড়াই বছর নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জকিগঞ্জ থেকে বিদায় নিলেন বিজন কুমার সিংহ।
জনবান্ধব এই কর্মকর্তা সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ দিয়ে জনমানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও হিসেবে প্রথম কর্মস্থল জকিগঞ্জ ত্যাগের সময় চোখের জল ফেলেন তিনি। তাঁর কান্নায় উপস্থিত অনেকের চোখের কোণায় পানি আসে।