
দিনরাত সংবাদ ঃ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে সিলেট নগরীরর একটি আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেট নগরীর হোটেল সবুজ বিপনীতে আকস্মিক অভিযান পরিচালনা করে।
এ সময় অনৈকতিক কাজে লিপ্ত অবস্থায় ৫ নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।
আটক দুই পুরুষ হচ্ছে- সুনামগঞ্জ সদর উপজেলার নারকিলা গ্রামের মনিন্দ্র দাসের ছেলে মুকুল দাস (৩৪) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সাদরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে মতিন মিয়া (২৩)।নারীদের পরিচয় গোপন রাখে পুলিশ।