, ,

মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তজার্তিক ওয়েবিনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত August 26, 2020, 01:11 PM
মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তজার্তিক ওয়েবিনার অনুষ্ঠিত

 দিনরাত সংবাদ:   ইবেতম্বী ইনস্টিটিউট অব এডুকেশন, ইম্ফাল,ভারতের আয়োজনে মনিপুরী কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশ এবং ইউনির্ভাসিটি অব দ্য ভিসুয়েল এন্ড পারফোরমিং আর্টস শ্রীলংকার যৌথ সহযোগিতায় দুইদিনব্যাপি মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তজাতিক ওয়েবিনার ভার্চুয়াল আজ বুধবার থেকে শুরু হয়েছে।
উদ্বোধনী পর্বে মনিপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক টিএইচ তোম্বীর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে মনিপুরী নট-সংকীর্তন বিষয়ে পদ্মশ্রী টিএইচ গুরু থানিল, গুরু লাখপতি এবং মনিপুরি একক নৃত্য বিষয়ে আলোচনায় অংশ নেন মণিপুর স্টেট কলা একাডেমী এওয়ার্ডি গুরু রঞ্জিত অধিকারীময়ুম। ওয়েবিনারে বাংলাদেশে মণিপুরী শিল্পকলার চর্চার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ তুলে ধরেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সদস্য সচিব রবিকরণ সিংহ রাজেশ।

প্রথম অধিবেশনে মোট ৬ টি প্রবন্ধ উপস্তাপিত হয়। ধ্রমেল, রাসনৃত্যে সূত্রধারীর ভূমিকা, রাজর্ষি ভাগ্যচন্দ্রের অবদান এবং মণিপুরী পুঙ-এর সাথে তবলার তুলনামূলক বিচার বিষয়ক প্রবন্ধগুলো উপস্থাপন করেন ড. এসএইচ ঘনশ্যাম, এলাংবম রাধারাণী প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে আলোচনায় রিসোর্স পারসন হিসেবে অংশ নেন পদ্মশ্রী ড. ইলম ইন্দিরা, ড. কাবেরী  চ্যাটার্জি,  এন হেমাবতি প্রমুখ। সেশনে মনিপুরী নৃত্যের ক্রমবিকাশ, রাসলীলা – লাইহারাওবা নৃত্য এবং রবীন্দ্রনৃত্যে মনিপুরী নৃত্যের প্রভাব বিষযক আলোচনা হয়। এ বিষয়ক  ১০টি প্রবন্ধ উপস্থাপিত হয়। দ্বিতীয় অধিবেশন সঞ্চালণায় ছিলেন মণিপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউমিনিটি’র ডীন প্রফেসর চুংখাম যশবন্ত সিংহ। ওয়েবিনারে ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, বেলজিয়ামসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিল্প, শিক্ষক, শিক্ষার্থারা অংশ নেন।