
শফিকুল ইসলাম স্বাধীন,(তাহিরপুর প্রতিনিধি)ঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পরিবেশবান্ধব জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্টিত। শনিবার সকাল ১১টায় উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্যানক্রেড আয়োজিত কর্মশালায় উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন,বড়দল দক্ষিণ ইউনিয়ন ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ২৫ জন সিবিও নারী নেতৃবৃন্দ অংশ নেন। এতে বক্তব্য রাখেন,স্যানক্রেডের সংগঠক সেলিনা আক্তার ও হালিমা আক্তার প্রমূখ।