, ,

ভাটিপাড়া মাদ্রাসার প্রয়াত সুপার মাওলানা কামরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত September 3, 2020, 04:59 PM
ভাটিপাড়া মাদ্রাসার প্রয়াত সুপার মাওলানা কামরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৈনিক দিনরাত দিরাই প্রতিনিধি।ঃ- দিরাই উপজেলার ভাটিপাড়া হায়দরীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সদ্য প্রয়াত সুপার মাওলানা কামরুল ইসলাম স্মরণে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ২ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ভাটিপাড়া গ্রামের মুরব্বি আব্দুল খালেক। মাদ্রাসার দীর্ঘ ২৮ বছর সুপারিন্টেন্ডেন্ট এর দায়িত্ব পালনকারী মাওলানা কামরুল ইসলাম এর সৃতিচারণ করে অালোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, অাশ্রম দাখিল মাদ্রাসার সুপার কাজী মাওলানা ফারুক অাহমদ,
ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, মাদ্রাসা কমিটির সদস্য শাহ অালম তালুকদার দ্বীপ,সাবেক সদস্য কাজী অাবু তালেব, মাদ্রাসার সহ সুপার মাওলানা ইমাম উদ্দিন,শিক্ষকক্বারী রফিকুল,ইসলাম,মাওলানা সাইফুর রহমান।মরহুম কামরুল ইসলামের বড় ভাই অাব্দুল মান্নান, তজমুল হক, ফুয়াদ আল নোমান,প্রাক্তন ছাত্র মোহাম্মদ জাবির হুছাইন চৌধুরী, জুনায়েদ আহমদ,মাওলানা সাইফুর রহমান। দোয়া মাহফিলে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি ওয়ারিছ উদ্দন,দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ইউপি সদস্য রাছিন চৌধুরী,ছালেক নুর,সাবেক সদস্য মহিবুর রহমান প্রমূখ। মাস্টার সাইফুর রহমান,ও মাসউদ আহমদ হিরার উপস্থাপনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা ভাটিপাড়া বড় মসজিদের ইমাম মাওলানা অাব্দুল মালিক।।