, ,

শায়েস্তাগঞ্জে নারী ইয়াবাসহ গ্রেফতার

admin
প্রকাশিত September 9, 2020, 05:25 PM
শায়েস্তাগঞ্জে নারী ইয়াবাসহ গ্রেফতার

দৈনিক দিনরাত:

র‌্যাব-৯ এর একটি টিম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোছা. হুনুফা খাতুনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ওই অভিযান চালানো হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০৩ পিস ইয়াবা।

বুধবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে স্থানীয় পোড়া সুন্দা গ্রামের মো. কাহিন মিয়ার মেয়ে হনুফাকে গ্রেফতার করে।

জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে
সুত্র:বায়ান্ন